ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপ জিতে গেল ভারত! ১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান রাণীশংকৈলে সাড়ম্বরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান।

দেশে নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : এম এ মালিক

সাংবাদিক

বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালিক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। এ দিন যুক্তরাজ্য থেকে ঢাকা আসেন এম এ মালিক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, কিছু উচ্চাভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন। এই ষড়যন্ত্রের লক্ষ্য গণআন্দোলনে প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।

সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এম এ মালিক বলেন, আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে দেশে এসেছি। ইনশাআল্লাহ, মনোনয়ন পেলে আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হবো এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দিবে।

নির্বাচনে তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।

এম এ মালিক তার বক্তব্যের শেষ দিকে সিলেটবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ১ অক্টোবর তিনি সিলেট শহরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

এর আগে, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরে গত ৩ আগস্ট যুক্তরাজ্য বিএনপির সভাপতি বাংলাদেশ থেকে লন্ডন যান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
৮৩৮ Time View