ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা হোমনায় মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।  সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল ইরান যুদ্ধে ২০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে আরব বিশ্ব সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

দ্বিতীয় দফা সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো

সাংবাদিক

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৭ জুন)। সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ সংলাপ শুরু হবে।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য গঠনে এবার গুরুত্ব দেয়া হবে। আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের দ্বিকক্ষ কাঠামো, নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে দ্বিমতের বিষয়গুলো স্থান পেয়েছে।

১৭, ১৮ ও ১৯ জুন তিন দিনব্যাপী পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বিষয়ে আলোচনা চলবে। আলোচনা সরাসরি সম্প্রচার করবে বিটিভি-নিউজ।

এর আগে দ্বিতীয় পর্যায়ের সংলাপের সূচনা হয় গত ২ জুন, উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরদিন ৩ জুন বিষয়ভিত্তিক আলোচনা শুরু হলেও তিনটি বিষয়ে মতবিরোধের কারণে অধিবেশন মুলতবি করা হয়। আজ সেই মুলতবি বৈঠকই পুনরায় শুরু হচ্ছে।

উল্লেখ্য, গণআন্দোলনের পর ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেয়। এরপর ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৭৩৬ Time View