দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের প্রেমা রাওয়াত। দেশটির ঘরোয়া টুর্নামেন্ট সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে উত্তরাখণ্ডের হয়ে হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান করেছেন এই অলরাউন্ডার।
গত সোমবার পুনেতে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ছয়টি চার ও চারটি ছক্কায় ১৪ বলে ফিফটি পূর্ণ করেন প্রেমা। তার স্ট্রাইক রেট ছিল ৩৫৭। এর আগে নারী টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ১৫ বলে। সেই রেকর্ড যৌথভাবে ছিল পাকিস্তানের ফাতিমা সানা, ইংল্যান্ডের মারি কেলি ও অস্ট্রেলিয়ার লরা হ্যারিসের।
প্রেমার ঝোড়ো ব্যাটিংয়ে উত্তরাখণ্ড ২০ ওভারে ২ উইকেটে ১৮৭ রান করে। অধিনায়ক রাঘভি বিস্ট ৫০ বলে অপরাজিত ৭২ রান করেন। জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ৯৮ রান করলে ৮৯ রানে জয় পায় উত্তরাখণ্ড।
ব্যাট হাতে রেকর্ড গড়ার পর বল হাতেও অবদান রেখেছেন প্রেমা। চার ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২৬ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে প্রেমার। এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।




























হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু