ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

সাংবাদিক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিবেদক: ‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৭১টি উপজেলায় একযোগে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় বিকেলে মনোহরদী উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা কৃষক কার্ডের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কৃষকদের জন্য এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষকদের সরকারি সেবা ও কৃষি সহায়তা আরও সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক ড. মোহাম্মদ আজিজুল হক, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, বিএনপি নেতা ভিপি গোলাম মোস্তফা, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান ফোটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকরা।

এ সময় স্থানীয় কৃষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর ব্লকের ১ হাজার ৫২১ জন কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকার কৃষকদেরও এ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৫১৯ Time View