ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিউইয়র্কে বিএনপি-যুবলীগের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া

সাংবাদিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ ঘটনা ঘটে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিউইয়র্কের পেশাজীবি সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে যুবলীগকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেন। ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে।

এর জেরে বিএনপির ও যুবলীগ কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইত্যাদি নামক একটি মুদি দোকানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

সূত্রঃ যুগান্তর

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৯৮৩ Time View