ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

নির্ধারিত সময়েই হবে নির্বাচন, এক দিনও পেছাবে না: প্রেস সচিব

সাংবাদিক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এক দিনও পিছিয়ে যাবে না বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আয়োজন ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’তে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে।

শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং তা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে—এমন নির্বাচন এর আগে বাংলাদেশে হয়নি।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইউনূস নিজেও বারবার আশ্বস্ত করেছেন যে, নির্বাচন ভালো হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে।”

পিআর পদ্ধতি ও সংলাপ প্রসঙ্গে তিনি জানান, “জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং তিনটি বিষয়ে আলোচনা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি, সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সরকার দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাগুলোয় দ্রুত বিচার নিশ্চিত হচ্ছে।”

গোপালগঞ্জকে আলাদা করার গুজব প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “এমন কোনো সিদ্ধান্ত সরকারের নেই। দেশের সব জেলার মানুষ সমানভাবে বিবেচিত হয়—কোনো বৈষম্য নেই।”

জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল বলেন, “৫ আগস্ট সনদ ঘোষণা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে চেষ্টা চলছে। প্রায় প্রতিদিনই এ নিয়ে আলোচনা হচ্ছে।”

অনুষ্ঠানে সাংবাদিকতা, প্রযুক্তি, সংগীত ও উদ্যোক্তা খাতের ১১ জন বক্তা তাঁদের চিন্তা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। এবারের টেডএক্স ইভেন্টের প্রতিপাদ্য ছিল “The Next Wave”—যার উদ্দেশ্য ভবিষ্যতের সম্ভাবনার দিকনির্দেশনা তুলে ধরা।

টেডএক্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা মার্কিন অলাভজনক সংস্থা টেড-এর অনুমোদনে পরিচালিত হয়। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই আয়োজন হয়েছিল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
৮১৯ Time View