ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ডাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিক দলের প্রতিবাদ সভা ও মিছিল

সাংবাদিক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ঢাকার আশুলিয়ার বাইপাইলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভা ও মিছিলে নেতৃত্ব দেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মো. আবিদুর রহমান পাষাণ। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. আনসার আলী।

এ ছাড়া আশুলিয়া থানা শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তারা দেশের সড়ক-মহাসড়কে জনসাধারণের স্বাভাবিক চলাচল, জানমালের নিরাপত্তা ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিশেষ প্রতিনিধি, আল আলিম জুয়েলের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত…….

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫০৩ Time View