ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

পার্বত্য অঞ্চল রাঙামাটিতে পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে

মোঃ সুমন খান, রাঙ্গামাটি

পার্বত্য অঞ্চল রাঙ্গামাটিতে শীতের মনোরম আবহ আর ছুটির আনন্দঘন আমেজে পর্যটকের ঢল নেমেছে রাঙ্গামাটি পার্বত্য জেলায়। পাহাড়, নীলাভ হ্রদ আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এই পর্যটন নগরীতে। পর্যটকের কোলাহলে মুখর হয়ে উঠেছে শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো, ফিরেছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই জেলার অন্যতম আকর্ষণ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাপ্তাই হ্রদের বুকজুড়ে বিস্তৃত সেতুর ওপর দাঁড়িয়ে পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কে।

সবুজে ঘেরা পরিবেশ, সাজানো বাগান ও লেকপাড় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে শহরের কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধের পাশে নির্মিত আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। বিভিন্ন ফুলসহ নানা প্রজাতির গাছ ও আধুনিক স্থাপনা নির্মাণের কারণে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সংযোগ সড়কটি। প্রতিদিনই সকাল থেকে রাত অব্দি
পর্যটকসহ স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে এ সংযোগ সড়কে সময় কাটান।

এছাড়া শুভলং ঝর্ণা, রাজবন বিহার, কাপ্তাই লেকসহ আশপাশের পর্যটন স্পটগুলোতেও দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পর্যটকের আগমনে স্থানীয় হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও নৌযান ব্যবসায় নতুন গতি এসেছে। ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে পর্যটনের এই ধারাবাহিকতা রাঙ্গামাটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রাঙ্গামাটিতে

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৬৮০ Time View