ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মী গ্রেফতার।
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ২৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ মোহাম্মদ এরশাদ উল্লাহ্, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ রাকিবুল হাসান, সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ফরিদগঞ্জ থানার রূপসা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মী আসামী ০১।
আমিন হোসেন পাটওয়ারী(৪৫), পিতা- মৃত মোস্তফা পাটওয়ারী, মাতা: আয়েশা বেগম, গ্রাম-পশ্চিম রুপসা (কাজী উদ্দিন পাটওয়ারী বাড়ী, ওয়ার্ড নং-০১, ইউপি নং-১৫ রূপসা উত্তর), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার পূর্বক ফরিদগঞ্জ থানার মামলা নং-১৭/৩৬২, তারিখ- ১৩ আগস্ট, ২০২৬, ধারা- ৮/৯/১০/১২, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।























সড়ক দুর্ঘটনায় ৫ স্থানে প্রাণ গেল ৯ জনের, আহত ১৮