ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে গ্রাউস ও ওয়ার্ড ভিশন কর্তৃক দরিদ্র পরিবারের উন্নয়নে বিকাশ এর মাধ্যমে অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর ইউএনও আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিকালে বসছে সংসদ অধিবেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ইং উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি প্রবাসীদের মাতালো এনটিভ দর্শক ও সাংস্কৃতিক ফোরাম স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় চিকিৎসাধীন যুবকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক আমিন বাজার সাদুল্যাপুর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক, ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের

সাংবাদিক

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দীর্ঘদিনের। এ ঘাটতি কমাতে আমাদের ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের দিকে এগোতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি, যা ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে, তাহলে এ শুল্ক প্রযোজ্য হবে না।”

চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দেন, “বাংলাদেশ যদি পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটে, তবে আমরা আরোপিত শুল্কের হার আরও বাড়িয়ে দিতে বাধ্য হবো।”

তিনি বলেন, “এই শুল্ক শুধুই বাণিজ্য ঘাটতির সমাধানের জন্য নয়, এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে আগ্রহী থাকে, তাহলে তাদের নিজেদের শুল্ক ও নীতিগত বাধাগুলো পর্যালোচনা করতে হবে।”

চিঠির শেষে ট্রাম্প লেখেন, “আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বে আগ্রহী। তবে এই শুল্ক নীতি ভবিষ্যতে বাড়তেও পারে, কমতেও পারে—সবকিছু নির্ভর করবে বাংলাদেশের অবস্থানের ওপর।”

এর আগে চলতি বছরের ৯ এপ্রিল বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে সেটি তিন মাসের জন্য স্থগিত করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। এর আগেই ট্রাম্প সরকার নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
৭০৩ Time View