ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদপুর জেলা যুবদলের শৃঙ্খলার বার্তা বিশৃঙ্খলা নয়, মানবিকতা ও দায়িত্বশীলতার আহ্বান নুরুল আমিন খান আকাশের সমাজসেবক হাজী মো. রফিক আহমদ এর ইন্তেকাল চাঁদপুর–৫-এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি – হাজীগঞ্জে ইঞ্জি. মোঃ মমিনুল হককে অভিনন্দন জানালেন অ্যাডভোকেট উম্মেহানি মুক্তা ‎ফয়সাল মাহমুদ বিল্ডিং ম্যাটেরিয়ালস ট্রেডিং এলএলসি’র ২য় শাখার শুভ উদ্বোধন মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবের সাথে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিজয়ী বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

সাংবাদিক

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা যায়।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়, যার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কনীতির প্রভাব এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে, তা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা চাই।

তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা পাচার করা সম্পদের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, তারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না। কিছু আন্তর্জাতিক মহলও তাদের সমর্থন দিচ্ছে।

জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে মহাসচিব বলেন, বাংলাদেশের এই কঠিন উত্তরণকালীন আপনার নেতৃত্ব আমি শ্রদ্ধা করি ও প্রশংসা করি।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান এবং বলেন, এই সম্মেলন রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের অগ্রাধিকার তালিকায় রাখবে এবং শরণার্থী শিবিরে জরুরি মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহে সহায়তা করবে।

এ সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথ খুঁজে পেতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
৬৭৭ Time View