ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের বিদায়ে ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ /পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান নেওয়া হবে কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিলেন ডা. জুবাইদ

বাংলাদেশের বিদায়ে ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল

সাংবাদিক

বাংলাদেশের বিদায়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহেও ভাটা পড়েছে। তার প্রভাব পড়েছে টিকিটের দামে। যে গ্যালারি টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায়।

আগামী ১৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে কমানোর পরও এই টিকিটের দাম ছিল ৮০০ টাকা।

পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ। তবে এত কম দামেও গ্যালারি কতটা পূর্ণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামের প্রায় ২২ হাজার আসনের বিপরীতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ দর্শক। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালে বাংলাদেশের খেলার স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ কতটা থাকে, এখন সেটিই দেখার বিষয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৫১০ Time View