বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ
“একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে যাত্রা শুরু করা অনলাইন সংবাদমাধ্যম বাংলা ৫২ নিউজ ডটকম সাফল্যের সঙ্গে দশম বর্ষে পদার্পণ করেছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ৫২ নিউজ ডটকমের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ।
এসময় বাংলা ৫২ নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চাঁন, বাংলা ৫২ নিউজ ডটকমের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. মোজাফফর হোসেন ও প্রধান উপদেষ্টা জাহিদুল ইসলাম সুমন সহ সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
সভাপতির বক্তব্যে কাজী আওলাদ হোসেন বলেন, দীর্ঘ এক দশক ধরে বাংলা ৫২ নিউজ ডটকম দেশ ও বিদেশের পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও আধুনিক ও অনুসন্ধানী সাংবাদিকতা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথি বক্তব্যে শিব্বির মাহমুদ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, বাংলা ৫২ নিউজ ডটকম আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির ফারুক আহমেদ চাঁন বলেন,
“বর্তমান সময়ে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। বাংলা ৫২ নিউজ ডটকম গত এক দশক ধরে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। প্রবাসী সাংবাদিকদের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রেও এই গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বাংলা ৫২ নিউজ ডটকম আরও শক্তিশালী ও পেশাদার সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে এটাই আমাদের প্রত্যাশা।”













