ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে ফেরার গুঞ্জন, ফেসবুকে নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

সাংবাদিক

বিএনপিতে ফেরার বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন রুমিন ফারহানা। দলটিতে ফেরার বিষয়ে তার কোনো কথা বা আচরণেও এমন ইঙ্গিত নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, “অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।”

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃতদের মধ্যে অনেকে ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও ওই বক্তব্যে উল্লেখ করা হয়।

রিজভীর ওই বক্তব্যের পর রুমিন ফারহানার বিএনপিতে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৫০২ Time View