ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন/বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

বিএনপির শূন্য সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন

সাংবাদিক

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন ২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং।

তারিকুল ইসলাম তেনজিং জানান, মনোনয়নপ্রত্যাশীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন ৭০ জন। প্রতিটি ফরম পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেওয়ার সময়ে প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীকে ৫০ হাজার টাকা জমানত হিসেবে দিতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা-২৩  আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম উত্তোলন করতে অনুরোধ জানানো হয়। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে বলেও বিবৃতিতে বলা হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন ২৩-এর উপনির্বাচনের তপশিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৫৮৮ Time View