ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা ২৫০ কনটেইনারের হদিস নিয়ে বিভ্রান্তি, কী বলছে বন্দর-কাস্টমস? নেপালের মাটিতে গর্জে উঠলেন শিমুল: প্রথম রাউন্ডেই নকআউট করে ইতিহাস! সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল মাদকের করাল গ্রাস থেকে ঢাকা (উত্তর)কে রক্ষা: ডিবি ওসি সাইদুলের নেতৃত্বে বলিষ্ঠ অভিযান ও জিরো টলারেন্স নীতি পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম

বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ

সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: -ঢাকার সাভারে এক তরুণীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধারাবাহিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তরুণী একাধিক পুরুষকে টার্গেট করে বিয়ে করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে প্রথমে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই তরুণী। কিছুদিন পর তিনি ডিভোর্স দিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেন। এরপর কয়েক মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় ফোন করে আবেগঘন সম্পর্ক তৈরি করেন এবং আবার বিয়েতে রাজি করান। ভুক্তভোগীর অভিযোগ, দ্বিতীয়বার বিয়ের পর মাত্র দেড় মাস সংসার করার পর ওই তরুণী তার বাসা থেকে নগদ ৬৫ হাজার টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার নিয়ে হঠাৎ করে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অভিযুক্তের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত তরুণীর পূর্বে একাধিক বিয়ে হয়েছে এবং আগের সংসারেও একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে।

তার আগের স্বামীর ঘরে একটি প্রায় ১৪ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে। ভুক্তভোগী বলেন, “আমি আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাকে বিয়ে করেছিলাম। কিন্তু সে পরিকল্পিতভাবে আমার কাছ থেকে টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে। এখন আমি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত।” এ ঘটনায় ভুক্তভোগী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ক্ষতিগ্রস্ত অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার এক কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সতর্কবার্তা: এ ধরনের প্রতারণা এড়াতে বিয়ের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পারিবারিক, সামাজিক ও পূর্ব ইতিহাস সম্পর্কে যথাযথ যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
১০৫৩ Time View