ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বার সরকারি হসপিটালে ঘটে গেলো এক করুন ঘটনা মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত- বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন

ভারতকে হারিয়ে ২ কোটি পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

সাংবাদিক

ভারতীয় ফুটবল দলকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে পরাজিত করে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন জাতীয় ফুটবল দল।

লাল সবুজের দলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশ। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় জয় পেল বাংলাদেশ।

স্মরণীয় এই জয়ের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুস্কারের ঘোষণা দেন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।

বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। এই জয় টুর্নামেন্টে তেমন প্রভাব না ফেললেও আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন ফুটবলার, কর্মকর্তা এবং দর্শকরাও।

দেশের ফুটবল যেন আমুল বদলে দিয়েছেন হামজা চৌধুরী। মাঠ জুড়ে খেলছেন। নিজে গোল করছেন। অন্যকে দিয়ে গোলও করাচ্ছেন। শুধু তাই নয়, গোল হজমের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েও দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী এই ফুটবলার। নেপাল ম্যাচে একই দুই গোল করেছিলেন।

ভারতের বিপক্ষে গোল না পেলেও সুযোগ পেয়েছিলেন। এমনকি গোলের হাত থেকে দেশকে বাঁচিয়েও দেন হামজা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৭৪৮ Time View