ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম ডিজিটাল মিডিয়া ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ভিডিও সামনে আসার পর ‘ছুটিতে’ বিএফআইইউ প্রধান

সাংবাদিক
আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে ‘ছুটিতে’ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা। তার বিষয়ে তদন্ত শুরু হওয়ার তথ্যও দিয়েছেন তিনি।

এএফএম শাহীনুল ইসলামকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের পর এসব পদক্ষেপের কথা জানা গেল।

বাংলাদেশ ব্যাংকের ওই শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার জানান, বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।

সোমবার শাহীনুল ইসলামকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে।

জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজের কার্যালয়ে দেখা যায়নি শাহীনুল ইসলামকে।

তবে কোনো কোনো সংবাদমাধ্যমে তিনি বলেছেন, হেয় করার জন্যই তার বিরুদ্ধে এসব ভিডিও ছড়ানো হয়েছে।

আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা পদে গত জানুয়ারিতে নিয়োগ পান শাহীনুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে দুই বছরের জন্য এ নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
৯৪১ Time View