ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকার ভুল সংশোধনে ১৫০ কর্তৃপক্ষ নিয়োগ ইসির

সাংবাদিক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকায় থাকা ভুল সংশোধন এবং দাবি-আপত্তি নিষ্পত্তিতে ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এসব আবেদন নিষ্পত্তির কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (২৭ জুলাই) ইসি কর্মকর্তা এ তথ্য জানান।

ইসির যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ১৫০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এতে কর্মকর্তাদের পদবি ও নির্ধারিত এলাকা বা অধিক্ষেত্র উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী, ৩১ অক্টোবর ২০০৮ বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ডাটাবেইজে নিবন্ধিত বা নিবন্ধিতব্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা নিয়ে নির্ধারিত ফরমে দাখিল করা দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তিতে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

ইসির ভোটার তালিকা প্রকাশের সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট লিংক প্রেরণের শেষ তারিখ আগামী ৪ নভেম্বর , খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর , দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর, হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর ।

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
৫১৪ Time View