ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

সাংবাদিক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি বলেন, মির্জা আব্বাসের মস্তিস্কের অপারেশন শেষ হয়েছে। পৌনে চার ঘন্টা অপারেশ শেষে সন্ধ্যা ৭টায় ওনাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যেতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে। তবে এদিন তার অব্স্থার অবনতি ঘটায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হল।

ডা. রফিক বলেন, সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেলা ৩টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

তিনি বলেন, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়।

মির্জা আব্বাসের পরিবার দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে, বলেন ডা. রফিক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৭৬৯ Time View