ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কাতার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌন্দর্য ও রূপচর্চায় সচেতনদের জন্য কাতারে যাত্রা শুরু করেছে নিউ আনন্দ চার ভাই সেলুন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামানের ইন্তেকাল বিসিবিতে জমা পড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগের প্রতিবেদন আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো”- রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান। ভোলার দৌলতখানে জামাতের হামলা- শিশু সহ আহত ৬ জন তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

সাংবাদিক

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানিকৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করার জন্য সব সার্কেল অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাসের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইদানীং লক্ষ করা যাচ্ছে কিছু কিছু অসাধু মোটরসাইকেল আমদানিকারক সেমি নকড ডাউন (এসকেডি) বা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) অবস্থায় মোটরসাইকেল আমদানি করে তার আমদানিসংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করে কমপ্লিটলি বিল্ড ইউনিট (সিবিইউ) হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছে।

এ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে ১৬৫ সিসির বেশি সিসি সম্পন্ন মোটরসাইকেলকে ১৬৫ সিসি, বা তার চেয়ে কম সিসিবিশিষ্ট মোটরসাইকেল হিসেবে ঘোষণা করে কাস্টমস থেকে ছাড় করা হচ্ছে এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বন্ধে বিআরটিএ সদর কার্যালয় থেকে মোটরসাইকেলের সব কাগজপত্র যাচাই-বাছাই করে সিবিইউ বা এসকেডি অবস্থায় আমদানি করা মোটরসাইকেলগুলোর চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ও বিআরটিএ আইএস এ আপলোড করা হবে। তার পরিপ্রেক্ষিতে সার্কেল অফিসগুলো রেজিস্ট্রেশন দেবে।

নির্দেশনায় আরও বলা হয়, তাই আগামী ৩১ জুলাইয়ের পর থেকে সিবিইউ/এসকেডি অবস্থায় আমদানি করা সব মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যানে অনুমোদন রয়েছে। এটির ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রঃ কালবেলা

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
৮৬৮ Time View