ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর

সাংবাদিক

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বিকাল ৩ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১তম গ্রেডের ২৪২টি পদের জন্য শনিবার সকালে এ নিয়োগ পরীক্ষা রাজধানীর প্রায় ১০০ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু আগের রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়ায়।

প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানীর মিরপুর, মানিক মিয়া এভিনিউ, নীলক্ষেত মোড়, মতিঝিলসহ কয়েক জায়গায় বিক্ষোভ করেছেন প্রার্থীরা। পরে এ পরীক্ষা স্থগিত করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মাজহারুল হক বলেন, আমিও একটা পরীক্ষাকেন্দ্রে ছিলাম। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ম্যাসেজ পেলাম যে, অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।

অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
৫১৮ Time View