ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মুক্তির আগেই আল্লু অর্জুন ও দীপিকার সিনেমা গিনেস বুকে

সাংবাদিক

মুক্তির এক বছর আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। প্রায় ৮০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘রাকা’র শুটিং চলাকালে একটি দৃশ্যে একই সময়ে ৩৭ জন শিল্পীকে রিয়েল-টাইমে মোশন ক্যাপচার করা হয়। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি বলে দাবি করা হয়েছে। সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রশংসাপত্র তুলে দেওয়া হয় পরিচালক অ্যাটলি ও অল্লু অর্জুনের হাতে। এ সময় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান পিকচার্স’-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গিনেস রেকর্ডসে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অল্লু অর্জুন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের পুরো টিমের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। পরিচালক অ্যাটলির অনন্য ভাবনা, দূরদর্শিতা ও নিখুঁত নির্দেশনা এবং পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য কোনোভাবেই সম্ভব হতো না। এত বড় একটি প্রজেক্টে আস্থা রাখার জন্য সান পিকচার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

পরিচালক অ্যাটলিও এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে এসেছি। কিন্তু কখনো ভাবিনি, একদিন আমাদের নিজেদেরও এমন একটি রেকর্ড গড়ার সৌভাগ্য হবে। একটিমাত্র শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে মোশন ক্যাপচারের মাধ্যমে একত্রিত করার স্বীকৃতি পাওয়া সত্যিই দারুণ অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন বড় স্বপ্ন দেখি এবং পুরো বিশ্বাস নিয়ে সবাই একসঙ্গে কাজ করি, তখন কখনো কখনো অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। ঈশ্বরের কৃপায় আমি আমার পুরো টিমের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ—যারা এই স্বপ্নে বিশ্বাস রেখেছেন।’

আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রাকা’ সিনেমার। অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৫০৫ Time View