ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বছর ঘুরে আবার এল খুশির ঈদ ঢাকায় ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহাবুব মোল্লা সোহাগ নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে পাঠকপ্রিয়তা পেয়েছে শিহাব শহিদুলের ‘নগরঘড়ি ও সুবোধ’ কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত!

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, জন-প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  সভায় উপজেলার বিভিন্ন স্থানে চুরি, মাদক, আবাদি জমিতে মাটিকাটা, বালু উত্তোলন, জমি জমা নিয়ে বিরোধ ও আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ওসি আমান আল বারী, উপজেলা বিএনপির আতাউর রহমান, পৌর বিএনপির  সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও শরৎ চন্দ্র রায় প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।  ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেন। জমিজমা বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জমিজমা বিরোধ, দখল এসব নিয়ে থানায় আসবেন না। জমিজমা বিরোধের সালিশীর জন্য আমি থানায় বসিনি। ইউএনও তার বক্তব্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে বলেন উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে জনগণ অভিযোগ করবে, আমরা তার প্রেক্ষিতে ব্যবস্থা নেবো।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমি নিয়মিত বাজার মনিটরিং করবো। এই সাথে ইউএনও  ইউনিয়ন পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করার কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
৫৫৪ Time View