ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বছর ঘুরে আবার এল খুশির ঈদ ঢাকায় ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহাবুব মোল্লা সোহাগ নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে পাঠকপ্রিয়তা পেয়েছে শিহাব শহিদুলের ‘নগরঘড়ি ও সুবোধ’ কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি

রাণীশংকৈলে গাড়ির হেডলাইট জ্বালিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। 

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে প্রশাসনের গাড়ির হেডলাইট জ্বালিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২-০১ মিনিটে এ সময় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম,সহকারী কমিশনার(ভূমি)মজিবুর রহমান, থানার ওসি আমানুল্লাহ আল বারী ও অন্য কর্মকর্তা,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় শহীদ মিনারে আলোর ব্যবস্থা না থাকা, শহীদ মিনার যথেষ্ট পরিষ্কার না থাকা ও রং সজ্জা না করা নিয়ে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন। বিএনপি নেতা মহসিন আলী ও যুবদল নেতা আকতার হোসেন বলেন, এ শহীদ মিনারে আমরা প্রতিবছর ফুল দিতে আসি,প্রতিবারই এ শহীদ মিনার রং করা হয়,আলপনা আঁকা হয় এবং আলোকসজ্জা করা হয়। কিন্তু এবার এসে দেখি, এখানে বিদ্যুতের আলো নেই, শহীদ মিনার রং করা হয়নি, আলপনাও আঁকা হয়নি।এটিকে আমরা প্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনা মনে করি,এটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন,শহীদ মিনার পরিষ্কার করে রং করা হয়েছে তবে এবার আলপনার কাজ করা হয়নি। আর এবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহীদ মিনারে সেভাবে আলোর ব্যবস্থা করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৫৫২ Time View