ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র উদ্যোগে সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাণীশংকৈলে পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১২ নভেম্বর উন্নত প্রযুক্তিতে পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের  আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় চাষিদেরকে উন্নতমানের পাটচাষ, বীজ উৎপাদন ও আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার খাজিদা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষিরা এ প্রশিক্ষণ সঠিক ও সফলভাবে প্রয়োগ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষি অংগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কৃষকরা এ প্রশিক্ষণে অনেক সন্তুষ্টি প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৮০৬ Time View