ঢাকা
,
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী আটক, অর্থদন্ডসহ কারাদণ্ড।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদক কারবারী কৃষ্ণ শীল(৪৮)কে আটক করেছে। মূল পেশা হিসেবে কৃষ্ণ পৌর শহরে নাপিতের কাজ করতেন।
সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের রংপুরিয়া মার্কেটের পাশে ভান্ডারা মহল্লায় কৃষ্ণ শীলের বাড়িতে এ অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তার বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফয়েল পেপার ও দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কৃষ্ণ শীল ওই মহল্লার নরেন্দ্র শীলের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদন্ড দেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, এদিনেই আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



























যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান