ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা কুষ্টিয়ায় মামলা চলমান থাকতে সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার অভিযোগ রোজার শুরুতে অস্থিরতা থাকলেও বাজারে ফিরছে কিছুটা স্বস্তি

রাণীশংকৈলে সার ডিলারশিপ ধরে রাখতে চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন বকুল।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল তার দীর্ঘদিনের সার ডিলারশিপ ধরে রাখতে অবশেষে গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। ওইদিন তিনি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা  বেগমের কাছে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।

এ পদত্যাগের বিষয়টি পরদিন ৫ ডিসেম্বর রাতে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, “বিএডিসি ও বিসিআইসির সার ডিলারগণ জনপ্রতিনিধি পদে থাকতে পারবেন না, জনপ্রতিনিধি পদে থাকলে ডিলারশিপ বাতিল হবে। এ প্রজ্ঞাপন আগামি ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।” পদত্যাগ করা চেয়ারম্যান বলেন, আমি এ ডিলারশিপের ব্যবসা প্রায় ২০ বছর ধরে সফলভাবে করে আসছি। তাই এটাকে ধরে রাখতে আমি চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি, যদিও আমার এ পদে আরো এক বছর মেয়াদ ছিল।

এ বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন, কাশিপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি তার আবেদনটি জেলায় ডিডিএলজি বরাবরে পাঠিয়ে দিয়েছি। শীঘ্রই চেয়ারম্যানের দায়িত্ব প্যানেল চেয়ারম্যানকে দেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৬০৮ Time View