ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেবিদ্বার সরকারি হসপিটালে ঘটে গেলো এক করুন ঘটনা মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত- বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত

রাণীশংকৈলে সুজুকি মোটরসাইকেলের ১৩০তম শো রুম উদ্বোধন। 

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বিশ্ববিখ্যাত জাপানি মোটর সাইকেল কোম্পানি সুজুকির ১৩০ তম শো রুম ” ইবাদত মোটরস’র উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে পৌর শহরের শিবদিঘিতে এএসএম সুপার মার্কেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শো রুম ম্যানেজার সারোয়ার নুর লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ ও সহ-সভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, সাবেক পৌর মেয়র মখলেসুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা, সুজুকি’র কর্মকর্তা, টিম সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- প্রকৌশলী শেফায়েত হোসেন, এরিয়া সেলস ম্যনেজার জুবায়ের আলম, এরিয়া সার্ভিস ম্যানেজার মাহমুদুল হাসান প্রমুখ। সুজুকি’র কর্মকর্তারা তাদের বক্তব্যে বিশ্বখ্যাত জাপানের তৈরি মোটরবাইক সুজুকির গুনগত উন্নত মান ও বিক্রয়োত্তর ৩ বছর বিনামূল্যে সেবা(ফ্রি সার্ভিস) দেয়ার ঘোষণা দেন।

এ লক্ষ্যে তারা এলাকার ক্রেতাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ঐতিহ্যবাহী জাপানের তৈরি মোটর সাইকেল কোম্পানি সুজুকির জনপ্রিয়তা ও বিশ্বস্ততার কথা তুলে ধরেন। এরই আলোকে তিনি ক্রেতাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে সুজুকির সুনাম ধরে রাখার জন্য কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেন। পরে সুজুকির সাফল্য কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৮৬০ Time View