রাণীশংকৈলে ৩ দিনব্যাপি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কর্মসূচি নিয়ে ৩দিনব্যাপি(২৬-২৮নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়।
পরে, সেখানে সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার(ভূমি) শাহরিয়ার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত।তিনি তার বক্তব্যে, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যা দূরীকরণ, উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রাণিসম্পদ দপ্তরের নিরলসভাবে বিস্তৃত ভূমিকা রাখার কথা তুলে ধরেন।
আরও বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি বিএনপি নেতা জমিরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব আনারকলি বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ও খামারি আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপি নেতা অধ্যাপক মনিরুজ্জামান, মহিলা দল আহবায়িকা মণিরা বিশ্বাস, বিভিন্ন খামারি,কর্মকর্তা ও উদ্যোক্তা।























রাণীশংকৈলে ৩ দিনব্যাপি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু।