রাতৈল ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন গড়তে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল
শেখ শোভন আহমেদ, কাশিয়ানী: ইউনিয়ন নির্বাচন যার হাওয়া সারাদেশের পালে লাগতে শুরু করেছে। চায়ের দোকান থেকে পাড়া মহল্লার আড্ডার কেন্দ্রবিন্দুতে এখন শুধু ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে আলোচনা। বর্তমানে দায়িত্বরতরা কে কতটুকু তাদের আশা আকাঙ্ক্ষা বা উন্নয়ন করল সেই সমিকরণ মেলাই সবাই ব্যস্ত।
গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি ঘেঁষা ৬ নং রাতৈল ইউনিয়নেও একই ধারাবাহিকতায় জমে উঠেছে ইউনিয়ন নির্বাচনের আগাম আমেজ। আর এই আগাম আমেজে আলোচনা ও সম্ভাবনার শীর্ষে রয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেন রুবেল। নাজমুল হোসেন রুবেল এর সমর্থকদের প্রত্যাশা, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।
তাঁদের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে মোঃ রুবেল হাসান নির্বাচিত হলে রাতৈল ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে। স্থানীয় সমর্থকদের একটি অংশ তাঁকে সৎ, সাহসী, শিক্ষিত ও মার্জিত নেতৃত্বের সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, মাদক নির্মূলে উদ্যোগ, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, তরুণ সমাজের অগ্ৰগতি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
ইউনিয়নের ঘোনাপাড়ার সাধারণ ভোটার নাজমুল বলেন,আমরা রুবেল ভাইকে তার সততা,সৎ সাহস, বৃদ্ধিমত্তা ও মানুষের নিঃস্বার্থ উপকারের সাথে দেখছি।সে একজন যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী, আমরা চাই নাজমুল হোসেন রুবেল এবারের নির্বাচনে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হোক। শত বছর বয়সী আলিম শেখ বলেন, রুবেল আমাদের ইউনিয়ন এর ছেলে সে অত্যন্ত ভালো মনের মানুষ।
সে সবসময় সত্যের সাথে ও মানুষের উপকারে থেকেছে। রুবেল আমাদের কাছে বটবৃক্ষের মতো। আমাদের বিপদে আপদে রুবেল সবসময় পাশে এসে দাঁড়ায়। চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেন রুবেল বলেন, আমি রাতৈল ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে চাই। আমি নিরীহ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান ও এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই। আমি নির্বাচনে জনগণের স্বার্থ আদায়ের জন্য দাঁড়িয়েছি।
























রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক