ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালী সদর প্রতিনিধি  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন: সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ জব্দ। মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের সাধারন ক্ষমা 2.0 চালু।১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সুযোগ। “আল কুরআনের উপর পর্যালোচনা” কুরআন বিতরণ ও সেমিনার কর্মসূচি ‘২৬ অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ৪৯ জন নির্বাচিত বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শুলকবহর ওয়ার্ড জামায়াতের কর্মীদের শিক্ষা শিবিরে অধ্যক্ষ নুরুল আমিন

সাংবাদিক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২( ফটিকছড়ি) সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দীর্ঘ সময় ধরে জামায়াতে ইসলামী দেশে সৎ, আদর্শবান ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলছে। দেশের মানুষ এখন আর দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কবলে থাকতে চায় না। তারা একটি কল্যাণমূলক ও ন্যায়ের রাষ্ট্র চায়। এই মুহূর্তে এমন রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই।

২০ জুন, শুক্রবার চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াত আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে এবং জাতীয়তাবাদী ও ইসলামী মুল্যবোধের অন্যান্য সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

অধ্যক্ষ হেলালী বলেন, “চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-১০ আসন বহু শহীদের আত্মত্যাগে গৌরবময়। এই এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে পরিবর্তনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।

সভা পরিচালনা করেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, ডা. খালেদ বিন কবির, ইমরান সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
৮১২ Time View