ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

সাংবাদিক

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছুই হবে না’ মন্তব্য করা অডিওর কণ্ঠস্বরটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলামের বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আদালতের অনুমতি নিয়ে কণ্ঠস্বর পরীক্ষা করে এ পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ভেজাল ওষুধ তৈরি ও বিপণনের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, সাবেক ওসি রাকিবুলের অডিওটি আদালতের অনুমতি নিয়ে পরীক্ষা করা হয়েছে। এতে যে কণ্ঠ শোনা গেছে, সেটি রাকিবুলেরই। তিনি কার সঙ্গে কথা বলেছেন, কেন বলেছেন, সবকিছু আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব নয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং ভারতে আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। আইনবিরোধী কোনো রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের, বিশেষ করে, ঢাকা মহানগরীতে বসবাসকারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট রয়েছে। যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কিনা এবং এ বিষয়ে গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, আইনের মাধ্যমে যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নিষিদ্ধ কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুরে ভেজাল ওষুধের কারবার, গ্রেপ্তার ৩
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ, প্যাকেজিং সামগ্রী ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ। গত মঙ্গলবার ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– আব্দুল্লা আল-মামুন, মো. সাজু  ও মো. সজীব। এ সময় বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, সাবান, পাউডার, ট্যাবলেটসহ মোড়কজাত করার বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, উদ্ধার করা পণ্যের মধ্যে শিশুদের ব্যবহারের কয়েক ধরনের সিরাপ ও লিকুইড পণ্য রয়েছে। ভেজাল ও অনুমোদনহীন এসব পণ্য শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এসব ওষুধের উৎস, প্রস্তুতকারক, সরবরাহকারী এবং এ কাজে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
৫১৭ Time View