ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস ‘স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই লড়তে পারবেন’

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সাংবাদিক

জুলাই-অগাস্ট আন্দোলনকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ মামলাটি আদেশের জন্য উপস্থাপিত রয়েছে।

অন্য অভিযুক্তরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আইজিপি মামুন।

প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ছিলেন এই অপরাধের মূল নির্দেশদাতা। অভিযোগ গঠন হলে এটি হবে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রথম আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের সূচনা।

গত ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ উত্থাপন করে। সেই দিন ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

১৬ জুন ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ দেন। এরপর তাদের উদ্দেশে বাংলাভাষা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবুও তারা হাজির না হওয়ায় আদালত ১ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। শুনানি শেষে আজ ১০ জুলাই আদেশের দিন নির্ধারণ করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৫৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
৮৫৪ Time View