ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

সাংবাদিক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে। এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ৩০ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার (টেলিভিশন) সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর ২টা ৩০ মিনিটে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুই পর্বে আয়োজিত এই আলোচনায় প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশনের এই ধারাবাহিক আলোচনা শুরু হয়।

মো. আশাদুল হক আরও জানান, আগামীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের। এরপর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপে অংশ নেবে ইসি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগেই জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীদের দেওয়া পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার কমিশন তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৯১৬ Time View