ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল টাকা ও নথিপত্র টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত সৌদিতে এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার গাজীপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার বাংলাদেশের বিদায়ে ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

সাজেক থেকে সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে ফিরলেন পর্যটকরা

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে চলমান সহিংসতা ও সড়ক অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে নিজ নিজ গন্তব্যের পথে ফিরেছেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চার শতাধিক পর্যটক সেনা নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি শহরে এসে পৌঁছান। পরে তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
এদিকে সংঘর্ষ থামার পর খাগড়াছড়ি জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। নিরাপত্তা নিশ্চিত করতে শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সাত প্লাটুন বিজিবি এবং জোরদার করা হয়েছে টহল। পাশাপাশি, খাগড়াছড়িতে আটকে পড়া ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসও বিশেষ ব্যবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র জনতা হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে এবং পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
৮৬০ Time View