ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

সিদ্ধিরগঞ্জ গ্রিডে আগুন, বড় বিপর্যয় এড়ালো ফায়ার সার্ভিস।

সাংবাদিক

 তুষার খান, নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গুরুত্বপূর্ণ গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের দিকে ৩০০ এমভিএ ক্ষমতার ২৩০/১৩২ কেভি ট্রান্সমিশনে এ আগুন লাগে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল প্রায় সোয়া ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। উপকেন্দ্রের ট্রান্সমিশনে বিপুল পরিমাণ ইনসুলেটিং অয়েল মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত। এতে ট্রান্সমিশনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সংশ্লিষ্টরা উপকেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক ত্রুটির কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
৫৮৬ Time View