ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

সিলেট টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, জয়ের সেঞ্চুরি

সাংবাদিক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে স্রেফ ১ উইকেট হারিয়েই আয়ার‌ল্যান্ডের প্রথম ইনিংসের রান পেরিয়ে গেছে বাংলাদেশ। দেড়শ ছাড়িয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। শতরানের দিকে ছুটছেন মুমিনুল হক। বাংলাদেশ এগোচ্ছে বড় সংগ্রহের পথে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৮৫ ওভারে ১ উইকেটে ৩৩৮। লিড এখনই ৫২ রানের, উইকেট বাকি আছে ৯টি।

দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ২৮৩ বলে ১৬৯ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। ১৪ চার ও ৪ ছক্কার ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটেই তার সেরা। মুমিনুল দিন শেষ করেন ৫ চার ও ২ ছক্কায় ১২৪ বলে ৮০ রান নিয়ে। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান সাদমান ইসলাম ফেরেন ৮০ রানে।

৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করে আয়ারল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের দুর্বল বোলিংয়ের সুযোগ নিয়ে রান বাড়ায় দ্রুত। সাদমান ও জয় উদ্বোধনী জুটিতে তোলেন ১৬৮ রান।

৪৫ ইনিংস পর টেস্টে শুরুতে জুটিতে দেড়শ ছাড়ায় বাংলাদেশ। ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করে ম্যাথু হামফ্রিজের বাঁহাতি স্পিনে আউট হন সাদমান। এরপর আরেকটি বড় জুটিতে আইরিশদে ভোগান্তি দীর্ঘায়িত করেন জয় ও মুমিনুল।

বাদ পড়ার আগে টানা ১৭ ইনিংসে ৪০ ছাড়াতে পারেননি জয়। ফেরার ম্যাচে শতরান স্পর্শ করেন ১৯০ বলে। প্রথম টেস্ট সেঞ্চুরির ৩০ ইনিংস পর তিনি পেলেন দ্বিতীয়টির স্বাদ।

পরে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দেড়শ রান ছুঁয়ে এগিয়ে যান আরও। ৭৫ বলে ফিফটি করে মুমিনুলও এগিয়ে যান সামনে। দিনশেষে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৭০। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি পেল বাংলাদেশ ৩০ ইনিংস পর।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (জয় ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; ম‍্যাককার্থি ৮-১-৩৪-০, ইয়াং ৭-০-২৭-০, ম‍্যাকব্রাইন ২৪-৫-৯৩-০, নিল ৮-০-৩৮-০, হামফ্রিজ ২৩-০-৭৮-১, ক‍্যাম্ফার ৬-০-৩৫-০, টেক্টর ৯-১-৩১-০)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৬৬০ Time View