ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ঢাকা-১৭ আসনের ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ছে লোডশেডিং আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে নির্বাচন কমিশন ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের পরিদর্শন

সাংবাদিক

সেনাসদরে কমান্ড্যান্ট, এনডিসি-এর নেতৃত্বে ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’ কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীরা সেনা সদর দপ্তর পরিদর্শন করেন। উক্ত প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্প, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা থেকে আগত ৪৫ জন জ্যেষ্ঠ স্কলার অংশগ্রহণ করেন । এ বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ নিঃসন্দেহে জাতীয় কৌশলগত চিন্তা, সামরিক-অসামরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ে নীতিগত সমন্বয়কে উৎসাহিত করার জন্য একটি সমৃদ্ধ পরিবেশ তৈরি করবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, ক্যাপস্টোন কোর্স ফেলোদের সেনাসদরে স্বাগত জানিয়ে তাদেরকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন । এ সময়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং সেনা সদরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
৮৫০ Time View