ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

স্বাধিকার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের ইতিহাসে অমর হয়ে থাকবেন মোস্তফা মহসীন মন্টু

সাংবাদিক

বাঙালির স্বাধিকার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের অন্যতম সংগঠক, বিএলএফ এর কমন্ডার মোস্তফা মহসীন মন্টু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুব বাঙালি।

রোববার ( ১৫ জুন ২০২৫) সংগঠনের পক্ষ থেকে দেয়া এক শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র জীবন থেকেই সক্রিয় ছিলেন মোস্তফা মহসীন মন্টু। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২ সালে গঠিত স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হন তিনি।

স্বাধিকার আন্দোলন ও সশস্ত্র সংগ্রামের ইতিহাসে ‘খসরু-মন্টু’ জুটির অবদান অনস্বীকার্য।

শোকবার্তায় আরো বলা হয়, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বিএলএফ এর কমাণ্ডার ছিলেন মোস্তফা মহসীন মন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাঙালির স্বাধীন আবাসভূমি বাংলাদেশের রাজধানী ঢাকায় সশস্ত্র সংগ্রামের দুর্গ গড়ে তুলতে তার ভূমিকা ইতিহাসে অমর হয়ে থাকবে।

শোকবার্তায় বলা হয়, স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস আজও কুক্ষিগত হয়ে আছে। মোস্তফা মহসীন মন্টু’র মতো তৎকালীন ছাত্র-যুব সমাজের সংগঠকরা ইতিহাসের কাঙ্ক্ষিত স্থান থেকে বঞ্চিত হয়েছেন।
বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার সশস্ত্র সংগ্রামের প্রকৃত ইতিহাস রচনার মধ্য দিয়েই এই সব বীর সন্তানদের সম্মান জানানোর আহ্বান জানায় যুব বাঙালি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
৭৮০ Time View