ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক/ ভ্যাট রিটার্নে আবারও মাসিক ব্যবস্থা চাঁদাবাজি, দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আইনশৃঙ্খলা বেহাল: জামায়াত গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র পুনঃনির্মাণে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্তের প্রতিবাদে পাঁচলাইশ থানা জাসাসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। ভাওয়ালগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১ মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের

সাংবাদিক

যুদ্ধ শুরুর আগের পরিমাণের চেয়েও বেশি পরিমাণ জ্বালানি তেল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরিবহণ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৭ সেপ্টেম্বর) শিকাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন ট্রাম্প।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে হরমুজ প্রণালি দিয়ে ‘রেকর্ড পরিমাণ তেল’ পরিবহণ করেছে। এই পরিমাণ যুদ্ধের আগে আমরা যা উত্তোলন করেছিলাম তার চেয়েও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আত্মসমর্পণ করা মাত্রই এবং এই যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে। আর এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।

এর আগে শনিবার ইয়েমেন ও লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বন্ধ করা এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরানের দেওয়া ৭ দিনের শান্তি প্রস্তাব ও যুদ্ধবিরতির রূপরেখা সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথই একমাত্র সমাধান বলে মনে করে তেহরান। তবে কূটনৈতিক অবস্থানের পাশাপাশি সামরিক সতর্কতার বার্তা দিয়ে রেখেছে ইরানের সামরিক নেতৃত্ব। দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের নতুন সামরিক হামলা বা উসকানিমূলক পদক্ষেপ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র : আলজাজিরা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫১৪ Time View