ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম ডিজিটাল মিডিয়া ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১/১১ স্টাইলে ডাকসু-জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে- অ্যাডভোকেট পাপিয়া

সাংবাদিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন ১/১১ সময়কার কায়দায় সাজানো হচ্ছে। তিনি বলেন, এখানেও সেই সময়ের মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো দখলদারিত্ব চলছে। শিক্ষার্থীদের প্রকৃত মতামত প্রতিফলিত হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচন প্রত্যাখ্যান করছি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী মোটর শোভাযাত্রা শেষে গোমস্তাপুর উপজেলার আড্ডাবাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট পাপিয়া বলেন, বর্তমান পরিস্থিতি দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, দেশবাসী চায় একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু নির্বাচনপদ্ধতি নিয়ে যেভাবে সংশয় তৈরি হচ্ছে, তা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর সংকেত।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, তবেই দেশের মানুষ আস্থা ফিরে পাবে।

বিএনপির এই নেত্রী বলেন, শহীদদের বিচার না হলে গণতন্ত্র আসবে না। যেদিন আবু সাঈদ ও মুগ্ধদের হত্যার বিচার হবে, সেদিনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসবে। তিনি শহীদদের স্মরণ করে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে বলেও উল্লেখ করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, এই আসনের জনগণের সেবা করার সুযোগ পেতে আমি আপনাদের সহযোগিতা চাই। বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা পাপিয়ার বক্তব্যকে সমর্থন জানিয়ে আসন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৭২৯ Time View