ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

২১ আগস্ট গ্রেনেড হামলা, তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

সাংবাদিক

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ১৭ জুলাই আপিল বিভাগে মামলাটির ওপর শুনানি শুরু হয়। এরপর আদালত ২৪ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করলেও সেদিন শুনানি হয়নি। তারই ধারাবাহিকতায় আজ আবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ (বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন) মামলার ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও অন্যান্য আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজন আসামিকে খালাস দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর। এরপর রাষ্ট্রপক্ষ ১৩ মার্চ পৃথক লিভ টু আপিল দাখিল করে, যা চেম্বার জজ আদালতের মাধ্যমে নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। শুনানি শেষে গত ১ জুন রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অনুমতি (লিভ টু আপিল) দেয় আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের আপিলের সারসংক্ষেপ দাখিলের পর ১৫ জুলাই শুনানির দিন ধার্য করা হয়। সেই ধারাবাহিকতায় আজকের শুনানিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাটি রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস হামলা হিসেবে বিবেচিত।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
৮৩৮ Time View