ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ১০৫ প্রার্থী

সাংবাদিক

প্রায় চার বছর পর ৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। বুধবার রাতে ১ হাজার ৭০২ প্রার্থীর নামে নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা ১ হাজার ৮০৭ প্রার্থীর মধ্যে ১০৫ জন গেজেটে স্থান পাননি। ফলে তাঁদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট প্রকাশ করা হলো। ২০২২ সালের ৩০ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই হিসাবে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে নিয়োগের গেজেট পর্যন্ত সময় লেগেছে প্রায় তিন বছর ১১ মাস।

পিএসসি ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে শেষ পর্যন্ত ১ হাজার ৭০২ জনের নামে গেজেট প্রকাশিত হওয়ায় সুপারিশপ্রাপ্ত বাকি ১০৫ জন নিয়োগের তালিকার বাইরে থেকে গেলেন।

এ বিসিএসে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাঁদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।

দীর্ঘ সময় ধরে পরীক্ষা ও ফল প্রকাশের ধাপ পেরিয়ে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগের গেজেটের জন্য প্রায় ১১ মাস অপেক্ষা করতে হয়েছে প্রার্থীদের। এখন সুপারিশপ্রাপ্ত ১০৫ জনের গেজেটে নাম না থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৫১১ Time View