ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেবিদ্বার সরকারি হসপিটালে ঘটে গেলো এক করুন ঘটনা মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত- বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

সাংবাদিক

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহিন।

বুধবার (৫ নভেম্বর) ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছেন।

ব্যাটিং র‍্যাংকিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে ৫০তম স্থানে নেমে গেছেন, তার রেটিং পয়েন্ট ৭২৮। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ফখর জামান দুজনই এক ধাপ এগিয়ে ২৩তম ও ২৬তম অবস্থানে আছেন।

ভারতের রোহিত শর্মা ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর আফগানিস্তানের ইব্রাহিম জাদরান দ্বিতীয় স্থানে রয়েছেন।

বোলিং র‍্যাংকিংয়ে পাকিস্তানের শাহিন আফ্রিদি একটি ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমেছেন, তার পয়েন্ট ৫৮৭। পাকিস্তানের আরেক বোলার নাসিম শাহ ১০ ধাপ উঠে ৩৩তম স্থানে পৌঁছেছেন,  তার পয়েন্ট ৫২৪।

আফগান স্পিনার রশিদ খান ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। তার পরে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আছেন দ্বিতীয় স্থানে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
৭২০ Time View