ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াত লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসি দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্রের সংস্কার না হলে আর কখনোই রাষ্ট্র সংস্কার হবে না। সরকার সংস্কারের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ‘৭১-এর ঘাতক ও ২৪-এর পরাজিত শক্তি’ এক হয়ে গেছে। জামায়াত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে আর মানুষ রাজপথে নামবে না বলে মন্তব্য করেন রাশেদ খান।

রাশেদ খান আরও বলেন, জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে এবং সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভার কাজ সরকারের সহযোগিতা করা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন ।

এর আগে সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৫০০ Time View