ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আত্মঘাতী গোলসহ পাকিস্তানের জালে ৪ গোল থাইল্যান্ডের শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে ৯৮ কোটি টাকার রাজস্ব ফাঁকি আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন

আত্মঘাতী গোলসহ পাকিস্তানের জালে ৪ গোল থাইল্যান্ডের

ফিফা আসিয়ান কাপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে থাইল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা।

ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে থাইল্যান্ড। ৩১ মিনিটে তিরাসাক পোয়েইফিমাইয়ের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক চেলসি একাডেমির খেলোয়াড় জ্যুড সুনসুপ-বেল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পাকিস্তান তেমন সুবিধা করতে পারেনি। উল্টো ৬৪ মিনিটে হারিস জেবের আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। ম্যাচের শেষদিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে থাইল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন তিরাসাক।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে শুরুতেই নিজেদের অবস্থান শক্ত করেছে দলটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০০ Time View