ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর সাফের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, সমালোচনায় সমর্থক ও সাবেকরা আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫ ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গঠনের ঘোষণা নেতানিয়াহুর রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ইহুদিদের ভোট দিতে দিচ্ছেন তাগাদা/ভোটকেন্দ্রে আরব ভোটারদের উপস্থিতি বেশি, ভীত নেতানিয়াহু ও তার মিত্ররা

আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি : ট্রাম্প

সাংবাদিক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কাল বুধবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,“আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তারা (তেহরান) একটি চুক্তি করতে চায়। দেখা যাক, কী হয়।”

সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরানের কাছ থেকে তিনি ‘সরাসরি’ বার্তা পেয়েছেন। তবে এ প্রসঙ্গে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

এদিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বলেছে, সামনের সপ্তাহে মধ্যপ্রচ্যের উপসাগরীয় অঞ্চরের ৬ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের পর মধ্যপ্রাচ্য অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের যেসব কৌশলগত পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের, সেসব নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।

আসন্ন এ বৈঠক নিয়ে আরও বিশদভাবে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল এক্সিওস; কিন্তু কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে দিয়ে শুরু হয়েছে এ যুদ্ধ। তবে দ্বিতীয় দিনই অর্থাৎ ২ মার্চ ইরান যুদ্ধ থেকে সরে গিয়ে লেবাননে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।

সেপ্টেম্বরে সপ্তম মাসে পা দিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। এই সাত মাসে দু’বার যুদ্ধবিরতি চুক্তি করেছে ওয়াশিংটন ও তেহরান এবং দু’বারই তা ভেঙেছে। গত বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের কূটনৈতিক যোগাযোগও স্থবির পর্যায়ে আছে।

সূত্র : রয়টার্স

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৫৭৬ Time View