ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ সত্য ও মানবতার পথ দেখায় দেশের আলেম সমাজ: রাষ্ট্রপতি বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা নোয়াখালীর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চট্টগ্রামে গ্রেপ্তার

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনায় হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে ওই তথ্য জানিয়েছে। তবে নিহতদের মধ্যে বাংলাদেশি কোনও প্রবাসী আছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক মিলিয়ে মোট ২৩টি যানবাহন একসঙ্গে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জরুরি ও বিশেষজ্ঞ দলগুলোর মাঠপর্যায়ের অভিযান শুরু করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একটি ট্রাকে থাকা চালক রাস্তায় চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ধীরগতির কারণে রাস্তায় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর গিয়ে ওই ট্রাকটি পড়ে।’’

‘‘এতে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। যে কারণে সেখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।’’

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার পেছনের পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ একসঙ্গে কাজ শুরু করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তথ্য যাচাই করার পর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৫০০ Time View