ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি

সাংবাদিক

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কেউই সাধারণ শ্রমিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন শেষে জামগড়া চৌরাস্তা এলাকার পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং এর সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী তাদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি। আন্দোলনের নামে বহিরাগত এসব বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ সময় সাধারণ শ্রমিকদেরও এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, গত দুই দিনের তুলনায় সোমবার আশুলিয়ার সার্বিক পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এ সময় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ঢাকা রেঞ্জের ডিআইজি।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন,অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
৫৫৬ Time View